শিরোনামঃ

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার, বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ক্ষতিগ্রস্থদের পাশে সরকার আছে, আর ক্ষতিগ্রস্থদের পুর্ণবাসনে সরকার কাজ করে যাবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্যোশে বক্তব্য রাখতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এমন মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্থদের বাড়ী ঘর নির্মাণে সহায়তা,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাবে। তিনি বলেন, ৪৫বছর আগে এরকম একবার বৃষ্টি হয়েছিল , আর এর ফলে পার্বত্য চট্টগ্রামসহ কক্সবাজার প্লাবিত হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন এই সমস্ত দুর্গত মানুষের জন্য জরুলী খাদ্য সহায়তা দেয়ার জন্য, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা পাঠিয়েছি আর সেগুলো বিতরণ অব্যাহত রেখেছি।

মন্ত্রী আরো বলেন, এখন বৃষ্টি কম, বন্যার পানি নেমে গেছে, তবে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে না, আমরা এখন পুর্ণবাসনের কাজ করবো। গরীব আর অসহায় যাদের ঘরবাড়ী ভেঙ্গে গেছে তাদের গৃহ নির্মাণের জন্য বিভিন্ন সামগ্রী আমরা দেব, এর বাইরে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিভিন্ন সহযোগীতা অব্যাহত থাকবে।

এসময় মন্ত্রী কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুরতানা খান হীরামনিসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং এলাকাবাসীরা এসময় উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL