শিরোনামঃ

৩০ই জুলাই  পর্যন্ত বান্দরবানের  থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষনা

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

আগামী  ৩০ই জুলাই  পর্যন্ত বান্দরবানের  থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষনা করেছে প্রশাসন।  ২৫ জুলাই (শনিবার) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)এস,এম,হাসান স্বাক্ষরিত এক   জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়া। জরুরি গণবিজ্ঞপ্তি বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ই জুলাই ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত : বান্দরবানের সাংগু নদীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে আর সেই সাথে গত ২৪ জুলাই বিকেলে নৌকায় ভ্রমনে গিয়ে রাজা পাথর এলাকায় এক পর্যটক নৌকা ডুবে এখনো পানিতে নিখোজ রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL