শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে দুর্গমে ১ টি মুরুং পাড়ায় হামের প্রদুর্ভাব,৯ জন আক্রান্ত

[২ টি মেডিকেল টীম ঘটনাস্থল ছুটে যান]

মইনুদ্দিন খালেদ:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায়  হামের প্রদুর্ভাব দেআ দিয়েছে। খবর পেয়ে ছুটে যান ২ টি মেডিকেল টীম। এখনও মৃত্যুর খবর পাওয়া যায় নি। 

 

স্খানীয় বাসিন্দারা জানান,নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড়ের  দুর্গম  ইয়াংনি মুরুং পাড়া হামের প্রাদুর্ভাবে শিশুরা কাতরাচ্ছে।  এখানে ২৫ পরিবারের 

 প্রায় প্রতিটি ঘরের শিশুরা এখন হাম রোগে আক্রান্ত।  তবে তারা শেষ পর্যন্ত ৯ জনের অবস্থা আশংকার পর্যায়ে মনে করেন তারা। 

আক্রান্ত শিশুরা হলো ১.দুখা পিতা চুরইন

২.চিরন পিতা দুখা,৩. পন স্বামী দুখা 

৪.কান্চন পিতা দুখা

৫.চংওয়াই পিতা চিরন

৬।চাউরুন পিতা চিরন

৭।তংপুং পিতা কান্চন

৮।চুংঅঙ পিতা কান্চন

৯।তুমলে পিতা কান্চন

সর্ব সাং ইয়াংনি পাড়া ৯নং ওয়ার্ড দোছড়ি, নাইক্ষ্যংছড়ি

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের 

ইনচার্জ ডা:  মো:আবুল মনজুর  জানান,

সারা দেশে হামের প্রাদুর্ভাব রয়েছে। তবে নাইক্ষ্যংছড়িতে সামগ্রিকভাবে কমলেও 

হঠাৎ দুর্গম একটি মুরুং পাড়ায় ৯ জন রোগী আক্রান্তের খবর পান তিনি। সাথে সাথে ২ টি টীম গঠন করে  ঘটনাস্থলে গিয়ে চিকিৎসার নিতে ব্যবস্থা গ্রহন করেছেন তিনি। ৫ সদস্যের এ টীম প্রধান ডা: নিতাই চন্দ্র। তারা রোগীগে অবস্থা খারাপ মনে করলে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসবেন। 

 

ডা: মন্জুর আরো বলেন,সদর হাসপাতাল হাসপাতালের আলাদা হামের আইসোলেশন ব্লক রযেছে। সেখানে বর্তমানে ২ জন শিশু রয়েছে। তারা রামু এলাকার। তবে ১ সপ্তাহ আগে এখানে ১২ জন রোগী ছিল। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে উপজেলায় সামগ্রিকভাবে হাম রোগ সহ অন্যান্য রোগের অবস্থা স্বাভাবিক রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL