রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে সফরে এসেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকেল ৫টায় পুলিশ স্কটসহ তিনি সাজেকে পৌঁছান।
সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দীপন তালুকদার (দীপু), রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জাসাসের সভাপতি জনাব মো. কামাল হোসেন।
জানা গেছে, প্রতিমন্ত্রী সন্ধ্যা ৭টায় সাজেক ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে সাজেক পার্কিং এলাকায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে সাজেকে স্থানীয় জনগণ ও পর্যটকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।