শিরোনামঃ

মারিশ্যা জোনের অভিযানে ৯৯ কার্টুন WIN সিগারেট উদ্ধার, জোন কমান্ডারের হুঁশিয়ারি চোরাচালান দমনে জিরো টলারেন্স

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটির বাঘাইছড়িতে আবারও বড় সাফল্য পেল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

 

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক রাত ২৩:৪০ ঘটিকায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি চৌকস টহলদল মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

 

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা ও কার্টুন ফেলে ঘন অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ৯৯ কার্টুন বিদেশি ব্র্যান্ডের WIN সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কার্টুনগুলো খুলে ৯৯০ প্যাকেট বিদেশি WIN সিগারেট পাওয়া যায়।

 

আটককৃত সিগারেটের সিজার মূল্য ৯৯০ প্যাকেট x ৩০০ = ২,৯৭,০০০/- (দুই লক্ষ সাতানব্বই হাজার) টাকা মাত্র।

 

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইদানীং চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি করেছে। তাই আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করেছি। চোরাচালান দমনে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL