শিরোনামঃ

মারিশ্যা জোনের অভিযানে মালিকবিহীন ৪৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার, চোরাচালান দমনে কঠোর অবস্থানে বিজিবি

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটির বাঘাইছড়িতে আবারও চোরাচালান বিরোধী অভিযানে সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক ১১:০০ ঘটিকায় রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহ এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় অবৈধ ৪৬.২৭ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৪৬.২৭ ঘনফুট x ৪৫০০/- = ২,০৮,২১৫/- (দুই লক্ষ আট হাজার দুইশত পনের) টাকা মাত্র।

 

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে তৎপরতা বৃদ্ধি করায় আমরা গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। চোরাচালান দমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL