শিরোনামঃ

বাঘাইছড়িতে ইঁদুরের উপদ্রবে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রকল্পের সফল সমাপ্তি, ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার আহ্বান

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে ইঁদুরের ভয়াবহ উপদ্রবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত মানবিক সহায়তা প্রকল্পের উপজেলা স্তরের মূল্যায়ন ও সমাপ্তি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

 

কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম।

সমাপ্তি সভায় অন্যদের মধ্যে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, আন্তর্জাতিক সংস্থা ‘সিএএফওডি’ (CAFOD) এবং কারিতাস হংকং এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, কারিতাস বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি এই মানবিক সহায়তা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করে।

 

সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলে ইঁদুরের উপদ্রব ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি মানবিক চাহিদা মেটাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থ, কৃষি উপকরণ এবং জীবিকা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

 

সভায় আমন্ত্রিত অতিথিরা দুর্গম পার্বত্য এলাকায় দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ায় বাস্তবায়নকারী সংস্থা জাবারাং কল্যাণ সমিতি, কারিতাস বাংলাদেশ এবং অর্থায়নকারী সংস্থা সিএএফওডি ও কারিতাস হংকং-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রান্তিক ও দুর্গম এলাকায় উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL