শিরোনামঃ

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বোয়ালখালীতে  অবৈধভাবে মাটি কাটার দায়ে  মোহাম্মদ মানিক নামের  এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

এসময় তিনি জানান, অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোহাম্মদ মানিক নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL