শিরোনামঃ

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৫০ ঘণ্টায় আসছে আরও ৫ হাজার টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। জ্বালানি তেলটি দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে পৌঁছাতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক আহসান হাবীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই রেলহেড ডিপোতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।
ডিপো সূত্রে জানা গেছে, এর আগে গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে একই পাইপলাইনে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে আসে। মার্চ মাসজুড়ে এবং এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে প্রবেশ করেছে।
এছাড়া চলতি ধাপের পাঁচ হাজার টন ডিজেল সরবরাহ শেষ হলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং মজুত পরিস্থিতি স্থিতিশীল রাখতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে ডিজেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে ছুটির দিনেও ডিপো চালু রাখা হয়েছে।
চলতি এপ্রিল মাসে মোট পাঁচ ধাপে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL