কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের প্রথম পরিবেশবান্ধব ‘সবুজ ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ কেন্দ্র’ স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কার্যকারিতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের জাহাজ মেরামত সুবিধা নিশ্চিত করা, ব্লু-ইকোনমির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া এই মেগা প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়িত হবে। নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটির নীতিগত অনুমোদনের পর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এর অনাকাঙ্ক্ষিত প্রস্তাব (আনসোলিসিটেড প্রপোজাল) মূল্যায়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কারিগরি ও আর্থিক মূল্যায়ন শেষে প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়নে সম্পূর্ণ ‘ল্যান্ডলর্ড মডেল’ অনুসরণ করা হবে। এতে প্রকল্পের জন্য নির্ধারিত প্রায় ২০০ একর জমির শতভাগ মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণ ও পরিচালনা করলেও চুক্তির মেয়াদ শেষে সব স্থাপনা স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রের মালিকানায় হস্তান্তর হবে। ফলে সরকারের কোনো ঋণঝুঁকি বা জমির মালিকানা হারানোর আশঙ্কা থাকবে না। প্রকল্পটির প্রধান বিনিয়োগকারী হিসেবে কাজ করছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এআইএস মেরিন...
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ও বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর ২০২৫–২৬ অর্থবছরে রাজস্ব আয়ে নতুন ইতিহাস গড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড...
চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক, গতিশীল ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের ধারাবাহিকতায় উদ্বোধন করা হয়েছে নতুন ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। বন্দরের বিভিন্ন...
রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম...
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ইতিহাসে প্রথমবারের মতো পালন শুরু...
ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৫০ ঘণ্টায় আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। জ্বালানি তেলটি দিনাজপুরের...