শিরোনামঃ

চট্টগ্রাম অঞ্চলে সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করলো সাংবাদিক পুত্র নিহান আলম

মীরসরাই প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬ এ সাইবার নিরাপত্তা সিনিয়র গ্রুপে চট্টগ্রাম অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে মীরসরাইয়ের কৃতি শিক্ষার্থী নিহান আলম।শনিবার (১৬ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কনফারেন্স রুমে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে সে। প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাকে “Safer Internet Day 2026 Quiz Competition, Senior Category, 1st Place (Regional Level)” সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিহান আলম মীরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত নিহান পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সে মীরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাংবাদিক নুরুল আলম এবং জিন্নাত আরা বেগমের সন্তান। সন্তানের এ গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করে সাংবাদিক নুরুল আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীনসহ সকল শিক্ষক এবং গৃহ শিক্ষক সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহান আলমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL