চট্টগ্রামেের মীরসরাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে এসিল্যান্ডের উপস্থিতিতে কতিপয় সংবাদকর্মী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের বিভিন্ন চিত্র এবং পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের ভিডিও চিত্র ধারণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এসময় ভিডিওতে দেখা যায় মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন দিকের গতিবিধি। ঘটনাটি (২১ এপ্রিল) মঙ্গলবার সকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটে। বিকালে ঘটনাটা সবার জানাজানি হলে জনগণের মধ্য চাঞ্চল্যর সৃষ্টি হয়। এবিষয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম বলেন, আমি সিসি টিভিতে তাদেরকে দেখার পরে হলে গিয়ে দেখি তারা এসিল্যান্ড স্যারের সাথে আছেন তো আমি কিছু বলতে পারি। জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের বলেন, আমি তাদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছি। তারা আমার সম্মুখে হলে ভিডিও করেনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, পরীক্ষা সংশ্লিসষ্ট কর্তা ব্যসক্তিরা ছাড়া অন্য জনসাধারণের পরীক্ষার কেন্দ্রে এবং হলে প্রবেশ করার কোন আইনগত সুযোগ নেই। আমি ওই কেন্দ্রে দায়িত্বশীলদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।