শিরোনামঃ

ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এম জাবেদ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম জাবেদ হোসাইন
ছবি: এম জাবেদ হোসাইন

মীরসরাই উপজেলার ‎১৪নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যােগে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত বড়ুয়া, 
সঞ্চালনা করে আবু ছায়েদ।

অনুষ্ঠানে ‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম উদ্দিন,মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনঞ্জামামুল হক ইমন এবং নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি মো: শামীম হোসাইন।

এছাড়া ইউনিয়ন ছাত্রদল নেতাআশরাফ, সালাউদ্দিন,নাঈম সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL