শিরোনামঃ

দক্ষিণ হিংগলায় আবিদ আলী তালুকদার জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাউজান উপজেলার দক্ষিণ হিংগলা এলাকার ঐতিহ্যবাহী আবিদ আলী তালুকদার জামে মসজিদের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) রাতে এশার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি ৪১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
সভায় মসজিদ পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন তালুকদার সভাপতিত্ব করেন। কর্মকর্তা কাজী মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আসলাম উদ্দিন, মোহাম্মদ আব্দুর রহিম, কাজী মোহাম্মদ জালাল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নাজিম, আবু ইমতিয়াজ ইমু ও মোহাম্মদ আবুল মনছুর।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ধর্মপ্রাণ মুসল্লি এবং মসজিদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। বক্তারা মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষা কার্যক্রম জোরদার এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৪১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ, ইসলামী মূল্যবোধ প্রচার এবং মুসল্লিদের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মসজিদকে একটি আদর্শ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL