শিরোনামঃ

প্রধানমন্ত্রীর আগমণে উচ্ছ্বসিত জেলাবাসী; হতাশ শহীদ পরিবার

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

কাল সৈকত নগরী কক্সবাজারে আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান। সফর করবেন বিভিন্ন উপজেলা ও জেয়ারত করবেন শহীদের কবর।  আগমণের বার্তায় ঘিরে পুরো জেলায় ব্যাপক নিরাপত্তা ও দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি। প্রচুর আনন্দিত এবং উচ্ছ্বসিত জেলাবাসী, হতাশ শহীদ তানভীরের পরিবার।

‎সূত্র জানাগেছে, প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে পুরো জেলায় রংবেরং ব্যানার, পোস্টার এবং ফেস্টুনে ভরপুর হয়ে সাজগোজে পরিণত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর আগমণের বার্তা ঘিরে পুরো জেলায় ব্যাপক নিরাপত্তা ও দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি। এতে প্রচুর আনন্দিত এবং উচ্ছ্বসিত জেলাবাসী। কিন্তু হতাশ চট্টগ্রামে শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবার। এদিকে
‎সফর সূচীতে বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ করবেন। খাল খনন, সাফরী পার্কে বৃক্ষরূপণ, নবনির্মিত মাতামুহুরি উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন, পেকুয়াস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আহার, বিশ্রাম ২৪ শের গণঅভ্যুত্থান জুলাইযোদ্ধা শহীদ ওয়াসিমের কবর। তবে চট্টগ্রামের বহদ্দার হাটে দ্বিতীয় শহীদ সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের ছাত্র তানভীর এর কবর জেয়ারতের বিষয় সূচীতে উল্লেখ না থাকায় মনখারাপ এবং হতাশায় শহীদ পরিবার ছাড়াও দ্বীপবাসী। শহীদ তানভীরের হতভাগা পিতা বাদশা মিয়া প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদনসহকারে বলেন মহেশখালীর মধ্যে পুরোগোষ্ঠীই বেজাল ছাড়া বিএনপি। বিগত ১৮ বছর আ'লীগের দুঃশাসনের আমলে তারা ঘরবাড়ী ছাড়া হয়েছিলো। পুরো গোষ্ঠীর ঘর বাড়ী পুড়িয়ে দেওয়ায় শ্বশুর বাড়ীতে আশ্রয় নিয়ে বড় সন্তানকে লেখাপড়া করাইয়া ম্যাজিস্ট্রেট বানাবে স্বপ্নে বুনছিলেন। কিন্তু জুলাইয়ে ছাত্র আন্দোলন তথা ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রাণ দিয়ে স্বৈরাচার মুক্ত করায় চির স্বরণীয় হয়ে রয়েছে। এতে শহীদ তারভীরের পিতা এবং পরিবার ও মহেশখালীবাসী গর্বিত হলেও প্রধানমন্ত্রীর আগমণী সফরসূচীতে শহীদ পুত্রের কবর জেয়ারত তথা দ্বীপ মহেশখালীতে পদচারণের কথা উল্লেখ না থাকায় দুঃখ ও বেদনাময় মনে চকরিয়া-পেকুয়া থেকে বারবার নির্বাচিত সাংসদ ও সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দীন আহমদ এমপি ও
‎মহেশখালী-কুতুবদিয়া থেকে তিনবারে সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এমপি'র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনয়ীভাবে আকুতি জানান। শহীদ পরিবার  মাননীয় স্বরাষ্টমন্ত্রীর নিকট দাবী রাখেন- জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম যেমন কক্সবাজারের সন্তান, শহীদ তানভীরও কক্সবাজারের সন্তান। সন্তান হারা পরিবার এবং দ্বীপবাসীর একমাত্র চাওয়া মাননীয় প্রধানমন্ত্রী যেন শহীদ তানভীর ছিদ্দিকীর কবর জেয়ারত করে তার আত্মার শান্তি এবং পরিবারের মুখের হাসি ফুটায় এমন প্রত্যাশা সর্বসাধারণে। তারা মনে করেন প্রধানমন্ত্রী মহেশখালীতে পদচারণ করলে দ্বীপবাসীর  দীর্ঘদিনে দাবী কক্সবাজার টু মহেশখালী সেতু, অবহেলিত উত্তরাংশের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL