খেলাধুলা শেখায় সৌহার্দ্যপূর্ণ আচরণ, শৃঙ্খলা, পরিশ্রম আর দলগত মানসিকতা যা জুয়া ও মাদক থেকে বিরত রাখে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে
দ্বীপ মহেশখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যের দু'শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলের প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।
ঈদের দ্বিতীয়দিন শনিবার (৩০ মে) সকাল কক্সবাজার মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহি কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্টেডিয়ামে কালারমারছড়া উচ্চ বিদ্যালয় ও কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার পূর্বে ঘোষিত অনুযায়ী ক্রিকেট ও ফুটবল এর প্রীতিম্যাচ চারদিকে হাজার হাজার দর্শকের বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দু'প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের তারকাও রয়েছে। অনুষ্ঠিত দিনব্যাপী ঈদপরবর্তী প্রীতিম্যাচ তথা ক্রিকেট ও ফুটবলে মাতিয়ে তুলে পুরো স্টেডিয়াম, উভয় প্রাক্তনের মিলন মেলায় পরিনত হয় পুরোমাঠ। খেলা শুরুর পূর্বে ছোটখাটো সমস্যা থাকলেও শেষে সকলেই হাসি-মুখে মাঠ ছেড়েছে, দু'প্রতিষ্ঠানের সৌহার্দ্যপূর্ন, বন্ধুত্বপূর্ণ আচরণের নৈপুণ্য। সকালের ক্রিকেট খেলায় কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা বেটিং করে ১৭৮ রান টার্গেট দিলেও কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের দুর্দান্ত বেটিংএ শেষ ওভার ৪টি ছক্কা হাঁকিয়ে ৩ ইউকেটে জয়লাভ করে। বিকালে ফুটবলেও কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসাকে ১-০ গোলে হারিয়ে কালারমারছড়া উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। ঈদপরবর্তী সৌহার্দপূর্ণ ক্রীড়ার মাধ্যমে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখতে প্রতিবছরের ন্যায় আগামীতেও ক্রীড়া জগৎএর ঐতিহাসিক মাঠে এমন আয়োজন অব্যাহত থাকবে প্রতিশ্রুতিতে কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- সাবেক খ্যাতিমান ফুটবলার হাসান নূরী, প্রাক্তন ছাত্র- ক্রীড়াবিদ সামশুল আলম শাহীন, প্রক্তন ছাত্র- জেলাদলের সাবেক অধিনায়ক শামশুল আলম রনি, প্রাক্তন ছাত্র বেলাল উদ্দীন, প্রাক্তন ছাত্র- মোহাম্মদ আলমগীর, প্রাক্তন ছাত্র- ক্রীড়াবিদ মাহাবুব আলম শাহীনসহ প্রাক্তণ শিক্ষার্থীরা। অন্যদিকে কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র- ক্রীড়াবিদ মঈনুল ইসলাম নূরী, প্রাক্তন ছাত্র মোরশেদ আলম, প্রাক্তন ছাত্র ও অত্র মাদ্রাসার শিক্ষক রিয়াজ মাহমুদ, প্রাক্তন ছাত্র সেলিম উল্লাহ বাহাদুর, প্রাক্তন ছাত্র ও সাংবাদিক বায়জিদ ইমন, প্রাক্তন শিক্ষার্থী সাহাব উদ্দীন শামীমসহ প্রক্তন শিক্ষার্থীরা। কাউবি ফুটবল দলে দর্শকদের মনমাতান- লামিম (গোলকিপার), শাহ পরান, আরমান, কাইয়ুম, রিশাদ (জাতীয়দল অনুর্ধ-১৭), আরিফ:(গোলদাতা), অমিত, বায়তুল্লাহ, সাদ্দাম, অতিরিক্ত- এরফান, খালেদ, সাঈদী, নুশরাদ। ক্রিকেট দলে দর্শকদের মনমাতান- খালেদ, আরিফ, তোফাইল, অনিক, সাগর, তারেক, জুয়েল, মাহাবু, এরফান, রুবায়েত, বোখারী, সাজ্জাদ। কাআদা ফুটবল দলে দর্শকদের মনমাতান- আলমগীর, সায়মুন, মানিক, আসিফ, শাওন(জাতীয়দল অনুর্ধ-১৭), রিয়াদ, কাদের, রুবেল, তারেক, দিদার, মিজান। ক্রিকেট দলে দর্শকদের মনমাতান- একামুদ্দিন, রিয়াদ, নজরুল, কাসেম, রাহুল, বিপুল, হারুন, কাতের, সজীব। উভয় দলের মধ্যে জাতীয়দল ও বিভিন্ন লীগে অংশ নেন এমন খেলোয়াড়ও খেলে দর্শকদের সাময়িক বিনোদন উপহার দেন।
সচেতনমহলের ভাষ্য সবভেদাভেদ ভুলে স্কুল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলনমেলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। পাশাপাশি দর্শক এবং এলাকার সর্বস্তরের মাঝে সৌহার্দপূর্ণ আচরণে জাগ্রত করে। তারা প্রাক্তনদের আন্তরিক সহযোগীতা এই সহবস্থান যেন আজীবন অটুট থাকে এমন আশাবাদী।