শিরোনামঃ

দেশব্যাপী ভূমি মেলার দ্বিতীয়দিনে শিক্ষার্থীদের মেধাবিকাশে এসিল্যান্ড

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে
ছবি: এমকে

দেশব্যাপী ভূমি মেলার দ্বিতীয়দিনে দশম শ্রেণির শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা ও মেধাবিকাশে এসিল্যান্ডের দিকনির্দেশনা প্রদান।  পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

‎২০ মে (বুধবার) সারাদেশের ন্যায় কক্সবাজারের দ্বীপ মহেশখালীতে ৩দিন ব্যাপি ভূমি মেলার দ্বিতীয়দিনে মহেশখালী মডেল স্কুলের দশম শ্রেণির   কোমলমতি শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা এবং মেধাবিকাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ডের   দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মহেশখালী-কুতুবদিয়া)র সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদারের আয়োজনে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি মহেশখালী মডেল স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন কাদের, মহেশখালী ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল নোমান, মডেল হাই স্কুলের সিনিযর শিক্ষক মাস্টার শামীমসহ উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, সরকারের নির্দেশনা মোতাবেক সারাদেশে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক  মহেশখালীতেও জাঁকজমকপূর্ণভাবে ভূমি মেলা অনুষ্ঠিত হয়। ১৯ মে প্রথমদিনে সকাল সাড়ে ৯টায় মহেশখালী উপজেলা ভূমি অফিস থেকে বণার্ঢ্য র‍্যালি উপজেলা হলরুমে শেষ হয়। উপজেলা পরিষদ হলরুমে কেন্দ্রীয় প্রোগ্রাম তেজগাঁ ভূমি ভবন থেকে সরাসরি সম্প্রচারিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে উক্ত অনুষ্ঠান উপস্থিত সকলকে দেখানো হয়। অতঃপর আলোচনা সভায় ভূমি সেবা নিয়ে বিভিন্ন বিষয়ে অতিথিরা বক্তব্য প্রদান করেন। বক্তরা জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এ প্রতিপাদ্যকে প্রধান্য দেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL