সীতাকুণ্ড বাজার যানজট মুক্ত ও বিড়ম্বনা মুক্ত চলাচল নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে পৌর সদর দোকান মালিক সমিতি। বিকেল ৫ টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল ও রাস্তায় যানজট সৃষ্টি করায় রাস্তায় থাকা বিভিন্ন পরিবহন আটক করে ট্রাফিক ও থানা পুলিশ। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, দোকান মালিক সমিতির সভাপতি মো নাছির উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক মো রফিক,যুগ্ম সম্পদক মো জাহাঙ্গীর, কোষাদক্ষ মাস্টার শ্রীধাম,সদস্য জসিম উদ্দিন, ট্রাফিক কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অভিযান চলাকালে নাছির উদ্দীন ভূইয়া বলেন, বারবার সর্তক করা সত্বে রাস্তা উপর ব্যবসা ও গাড়ি পার্কিং অব্যাহত রয়েছে। বাজারের শৃঙ্খলা সার্থে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজন দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।