সীতাকুণ্ডে ইসলাম ব্যাংক ধ্বংসের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় পৌরসদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট শ্রমিক নেতা ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আবুল হোসেন, ডাক্তার কামাল উদ্দিনসহ ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠিত ব্যাংকে ধংস্ব করে দিয়েছে এস আলম গ্রুপ। এই শিল্প গ্রুপের মালিক এখনো ধরাছোঁয়ার বাইরে। অথচ ব্যাংক লুটকারীদের আইনের আওতায় না এনে উল্টো হস্তান্তরের পক্রিয়া চলছে। সরকারের এমন সিদ্ধান্তে গ্রাহকদের সঞ্চিত অর্থ আবারও অনিশ্চয়তার মুখে পড়বে। তাই এস আলমের সকলকে আইনের আওতায় এনে ব্যাংক রক্ষার জোর দাবী জানাচ্ছি।