শিরোনামঃ

বাঁশখালী সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দু' যুবকের আকস্মিক মৃত্যু

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

বেপরোয়া গাড়ী চালানোর কারণে সড়কে চক্রহারে বাড়ছে দূর্ঘটনা! চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে মাছবোঝাই মিনিট্রাক ও যাত্রীবাহী সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে মহেশখালীর দুই যুবকের মর্মান্তিক মৃত্যু।

‎রবিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কস্থ বাঁশখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে গরুর বাজার সংলগ্ন এলাকায় মাছবোঝাই মিনিট্রাক ও যাত্রীবাহী সিএনজি'র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  
‎মহেশখালীর একজনের মর্মান্তিক মৃত্যু হয়। অন্যান্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হওয়ায় দু'জন মৃত্যু বরণ করেন। অন্য তিনজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাঁশখালীগামী একটি মাছবোঝাই মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি'র মুখোমুখি সংঘর্ষ হয়। বেপরোয়া দ্রুতগামী গাড়ীর সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বীর মুহাম্মদ বাহাদুর। গুরুতর আহত হন নোমান মোহাম্মদ ইলাহিসহ আরও তিনজন। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই নোমান মোহাম্মদ ইলাহির মৃত্যু হয়।

‎জানা গেছে, নিহত দুই যুবকই চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। নিহতরা হলেন উপজেলার
‎বড় মহেশখালী ইউনিয়নের নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) এবং শাপলাপুর ইউনিয়নের বীর মুহাম্মদ বাহাদুর (২৮)।
‎নিহত নোমান মোহাম্মদ ইলাহি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আবু সরওয়ারের একমাত্র বড় ভাই। 
‎তাঁদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত স্থানে যানবাহনদ্বয় জব্দ করা হয়েছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ আআত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।
‎এদিকে মহেশখালীর দুই যুবকের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যেক্ষদর্শীদের দাবী সড়কে বেপরোয়া যান চলাচলে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে অকালে এতিম হয় ছেলে-মেয়ে। ছেলে হারায় মা-বাবা। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে সড়ক আইনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবী তোলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL