শিরোনামঃ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি শীতলঝর্ণা শাখা কার্যালয়ের উদ্বোধন

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ শীতল ঝর্ণা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার সন্নিকটে শীতলঝর্ণা আবাসিক এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম,  কেন্দ্রীয় পর্ষদের সদস্য শফিউল আলম নিজাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট কুতুবউদ্দিন আহমদ, মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মো: জয়নাল আবেদীন, রফিকুল আলম,মো: জামাল উদ্দিন, সংগঠনের সভাপতি আমির খান, সাধারণ সম্পাদক জুনাইদুল ইসলাম সাজিমসহ শীতলঝর্ণা শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


সভায় বক্তারা সংগঠনের আদর্শ, আধ্যাত্মিক চেতনা, মানবসেবা, সামাজিক সম্প্রীতি এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন কার্যালয়কে শাখার দাওয়াতি, সাংগঠনিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মিলাদ, কিয়াম শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি  কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা আবদুল্লাহ আল নিশান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL