পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক রাউজান” প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম, রাউজান; সহকারী কমিশনার (ভূমি), অংছিং মারমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্টরা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম বলেন, শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নান্দনিক রাউজান গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ চলমান থাকবে।