শিরোনামঃ

জুরাছড়িতে নৌকাডুবি, সেনাবাহিনীর সহায়তায় প্রাণে বাঁচলো নারী-শিশুসহ ১১জন

মঈন উদ্দীন বাপ্পী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নৌকাডুবির কবলে পড়া নারী ও শিশুসহ ১১ জন  ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে  সেনাবাহিনী


বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কারবারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনীর পক্ষ জানানো হয়,  স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ প্রায় ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  ডুবে যাওয়া সকল যাত্রীকে নিরাপদে পাড়ে তোলে আনে।

উদ্ধারকৃতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর রাজমনিপাড়া ক্যাম্পের তৎপরতায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

অন্যদিকে, শিশুসহ অন্যান্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পার্বত্য অঞ্চলের মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে সেনাবাহিনী  নির্ভরতার প্রতীক। মানবিক মূল্যবোধ নিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL