শিরোনামঃ

পাহাড় নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে চাকমা রাণীকে সতর্কতা

মঈন উদ্দীন বাপ্পী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রী রানী ইয়েন ইয়েনকে সতর্ক করেছে রাঙামাটি জেলা প্রশাসন। 

গত ৬ এপ্রিল জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই সতর্কতা প্রদান করা হয়। ইয়েন ইয়েন চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রী। 

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারিকৃত ওই চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার একটি চিঠির সূত্র ধরে গোয়েন্দা প্রতিবেদনে জানা যায় ইয়েন ইয়েন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগঠনকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গেও জড়িত।

চিঠিতে আরও বলা হয়েছে, যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই এই ধরনের কার্যকলাপ এ অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই পরিস্থিতিতে, ভবিষ্যতে এ ধরনের কোনও বক্তব্য দেয়ার বা কার্যক্রম পরিচালনার সময় দেশের প্রচলিত আইনকানুন কঠোরভাবে অনুসরণ করে সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে।

রাঙামাটি জেলা প্রশাসক ( ডিজি) নাজমা আশরাফী বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL