শিরোনামঃ

সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন উপজাতি আটক

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযানে উপজাতি চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৫ এপ্রিল- ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া এলাকায় ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে উপজাতি চারজনকে মাদক সেবনরত অবস্থায় দেখা যায়। পরে ঘর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ধন বিকাশ ত্রিপুরা (২৪), রিনলিয়ানা লুসাই (২৬), মঙ্গল ত্রিপুরা (৪১) জুপি ত্রিপুরা (৩৮)।

পরে আটক উপজাতি চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাজেক পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।

বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL