শিরোনামঃ

সন্দ্বীপে অকটেন সংকট নিয়ে প্রশ্ন, মেসার্স ফারুক এন্ড সন্স ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও বাড়তি দামে বিক্রির অভিযোগ

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সন্দ্বীপে অকটেন তেলের সরবরাহ সংকটকে ঘিরে ডিলার পর্যায়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দক্ষিণ সন্দ্বীপের মেসার্স ফারুক এন্ড সন্স নামক একটি তেল বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি এবং সাধারণ গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে কয়েকজন গ্রাহক উক্ত প্রতিষ্ঠানে অকটেন নিতে গেলে তাদের ‘তেল নেই’ জানিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দুই সাংবাদিক বিষয়টি জানতে চাইলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং অকথ্য ভাষায় নাজেহাল করার অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, ডিলার ফারুক সওদাগর পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন। পাশাপাশি শুধুমাত্র তার পরিচিত ব্যক্তিদের কাছেই তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মেসার্স ফারুক এন্ড সন্সে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডিলার পর্যায়ে সরকারি নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL