ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ সাংগঠনিক শাখার উদ্যোগে “সন্দ্বীপ সম্মেলন–২০২৬” সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) খন্তার হাট আইইবি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তানভীর আহমাদ শোভন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলার সহ-সভাপতি মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শহর শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল, সদস্য সচিব মাহমুদুল হাসান ভূঁইয়া এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা সানাউল্লাহ। এছাড়াও ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে নাজমুস সাকিব আবরারকে, সহ-সভাপতি জাহেদ বিন মালেক, সাধারণ সম্পাদক মুহা. আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ নাঈম।