বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ এনাম নাহার ইউনিটের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ আবিদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে মহৎ ও মানবিক। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে, যা ব্যক্তি উন্নয়নের পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ইসলাম মানুষকে পরনির্ভরশীল না হয়ে নিজ হাতে উপার্জনের শিক্ষা দেয়—সে আলোকে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, উপকারভোগীরা এই সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন এবং পরিবার ও সমাজে অবদান রাখবেন। পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং আল্লাহর কাছে এ ধরনের কাজ কবুল হওয়ার জন্য দোয়া করেন। পাশাপাশি তিনি মোহাম্মদ সোহাগের মায়ের সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সহ-সভাপতি মু. ইয়াছিন আরাফাত, পেশাজীবী এনাম নাহার ইউনিটের দায়িত্বশীল নুর ইসলাম দুলাল, আলমগীর হোসাইন লিটন, মুহাম্মদ সমির উদ্দিন ও মুহাম্মদ মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাওলানা আবু তাহের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।