শিরোনামঃ

চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  ১৮ লিটার চোলাই মদ সহ ২ জন নারী-মাদক পাচারকারী আটক

সুমন খান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সুমন খান
ছবি: সুমন খান

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়ন এর  কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় হতে ১৮ লিটার চোলাই মদ সহ ২ জন মহিলা মাদক পাচারকারীকে  আটক করা হয়েছে। আটককৃত হলেন চট্টগ্রাম মহানগর খুলশী আম বাগান এলাকার খাদিজা আক্তার এবং বাগেরহাট জেলার সদর উপজেলার জয়গাছি গ্রামের তানিয়া আক্তার। 

চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক ( এসআই)  আক্তার হোসেন এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স   বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার ( ৯ মে) দুপুর ১ টা ৪৫ মিনিট এ তাদেরকে আটক করেন বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের। 

ওসি আরোও জানান, আটককৃত দুইজন মহিলার হাতে থাকা কালো ব্যাগের ভিতর হতে ১৮ লিটার চোলাই মদ পাচার করার সময় থানা পুলিশ এর সদস্যরা তাদেরকে চোলাই মদ সহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা 
থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আগামীকাল রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL