শিরোনামঃ

লামায় পাহাড় কাটার দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমান আদালত

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ ইলিয়াছ
ছবি: মোহাম্মদ ইলিয়াছ

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো.লোকমান উপজেলার ফাঁসিয়াখালীর ইয়াংছা বাজার এলাকার সালেহ আহামদ এর ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, 
বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের পর ঐ এলাকায় অভিযান চালানো হয়। 
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) এবং ১৫ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL