লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২হাজার পিস ইয়াবা,৭.৬৫ মিমি ১টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিনসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি ফুটন পিক-আপ গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুর্ব হামজার ডেইল আদর্শ গ্রামের আবুল কালামের পুত্র তারেকুল ইসলাম প্রকাশ তারেক (২৬) এবং একই উপজেলার খুরুশকুল মনু পাড়ার আলী আহমদের পুত্র রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ্ এর নেতৃত্বে থানার এসআই বিপ্লব চন্দ্র নাহা সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী ফুটন পিক-আপ গাড়িতে অভিযান চালানো হয়। এসময় গাড়িতে থাকা দুইব্যক্তিকে তল্লাশি করে ১ টি পিস্তল, ২টি ম্যাগজিন, ১৩ রাউন্ড ৭.৬৫ এর গুলি এবং ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে শুক্রবার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে ।