শিরোনামঃ

পদুয়ায় দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও স্বর্ণসহ ২২ লাখ টাকার মালামাল লুট, শিশুসহ মারধরের অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ বদুর পাড়া এলাকায় কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

ভোর ৫টার দিকে জাকারিয়ার বসতবাড়িতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে এই তাণ্ডব চালায়।

ভুক্তভোগী জাকারিয়া ও তার পরিবারের সদস্যরা জানান, ভোরে অস্ত্র, রামদা ও দেশীয় বিভিন্ন ভয়ানক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলটি ছোট ছোট শিশুসহ পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারধর করে। পরে তারা ঘরের ভেতরে ব্যাপক তল্লাশি ও লুটপাট চালিয়ে নগদ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নেয়। এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ তারেক, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ.ন.ম নোমান, পদুয়া ইউনিয়ন আমির আ.ক.ম হামিদুল হক এবং পদুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে ঘটনায় জড়িত ডাকাত দলকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি জানান।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL