চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এ টি এম জাহেদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে এ টি এম জাহেদ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ওসমান গণি এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আবদুল আলম রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর বিধান অনুসারে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটিটি গঠন করা হয়েছে
এদিকে, নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এ টি এম জাহেদ চৌধুরীর মনোনয়নের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।