শিরোনামঃ

২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা

ইয়াছির আরফাত
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইয়াছির আরফাত
ছবি: ইয়াছির আরফাত

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী বৃহস্পতিবার, ২৮ মে সারা দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিটি জানায়, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
সভা শেষে ধর্মমন্ত্রী বলেন, “দেশের আকাশে ইতোমধ্যেই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।”
এদিকে চাঁদ দেখা যাওয়ার খবরে দেশজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ঈদকে ঘিরে পশুর হাট, কেনাকাটা ও ঘরমুখো মানুষের প্রস্তুতিও শুরু হয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরে বাড়ছে ঈদযাত্রার ব্যস্ততা।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির অন্যতম ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামর্থ্যবান মুসলমানরা এ দিনে পশু কোরবানি করে থাকেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL