ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আবারও সরকারকে আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। দাবি পূরণ না হলে আগামীকাল রোববার সকাল ৮টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁরা। শনিবার বেলা ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস প্রশিক্ষণ-সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে চিকিৎসকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো...
সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে শুভ...
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা নির্বাহী অফিসার সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার সন্দ্বীপ পাড়া...
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হাম প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩৯ হাজার ৫২৩ জন শিশুকে...