চলছে ফুটবল বিশ্বকাপের উৎসব, উল্লাস চারদিকে। লাল-সবুজের পতাকার পাশাপাশি প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন দেশের পতাকা কিনছেন ফুটবলপ্রেমীরা। শহর-গ্রাম-গঞ্জে জমে উঠেছে পতাকা বিক্রি। ফেরিওয়ালারা হাটে-বাজারে ঘুরে বিক্রি করছেন নিজের দেশসহ বিভিন্ন দেশের পতাকাও।
কোন দেশের পতাকা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে পতাকার ফেরিওয়ালা বলেন, ‘সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ইরানের পতাকা। এরপর জার্মানি পতাকার চাহিদা বেশি। তবে ব্রাজিল, স্পেন, পর্তুগাল ও সৌদি আরবের পতাকাও বিক্রি হচ্ছে।’ বুধবার (১৭ জুন) দুপুর একটার দিকে চাতরী চৌমুহনী এলাকা থেকে তোলা।