খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে রামগড় উপজেলার লামকো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রামগড় উপজেলার ৪৫৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।