কক্সবাজারের পেকুয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।
বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্পের
উপজেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ শওকত ও শিপন বড়ুয়া'র যৌথ সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফা জামান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক পেকুয়া শাখা ব্যবস্থাপক রণি দাশ, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর, তথ্য সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পারভিন আকতার, খাঁন ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোছাম্মৎ বেদনা খাতুন, এ্যাকশন এইড পেকুয়া ট্রেনিং অফিসার মুক্তা বিশ্বাস, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, ব্র্যাক অফিসার ইব্রাহিম খলিল, সাংবাদিক এফএম সুমন, সোহেল আজিম, যুব প্রতিনিধি হিরন সরওয়ার ও মো: নাছির উদ্দীন সিপিপি প্রমূখ।
ওই দিন " অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে - চলো যাই গ্রাম আদালতে " প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রাম আদালত ফৌজদারী চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকি, অন্যায় নিয়ন্ত্রণ ও আটক ও শ্লীলতাহানি, অপমানমুলক কথা, অঙ্গভঙ্গি ইত্যাদি বিষয়ে গ্রাম আদালতে নিষ্পত্তি করণ। দেওয়ানী অভিযোগের ক্ষেত্রে পাওনা টাকা আদায়, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তি উদ্ধার অথবা তার মূল্য আদায়, অস্থাবর সম্পত্তির জবর দখলের ক্ষতিপূরণ আদায়, গবাদি পশু অনাধিকার প্রবেশে ক্ষতিপূরণ, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি আদায় ও স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ পোষণ আদায়সহ নানান বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তি মধ্য দিয়ে উচ্চতর আদালতে মামলার জট কমাতে সহায়তা করে। গ্রাম আদালতে বিচারিক কার্যক্রমে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, চাহিদা মুলক আরো সংশোধন করতে হবে। এছাড়া বিচার প্রার্থীসহ সাধারণ জনগোষ্ঠীকে গ্রাম আদালত মূখী করতে সকলের সহযোগিতা কামনা করছেন বক্তারা।