শিরোনামঃ

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পুর্ন পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবী করেন। 

 বুধবার  (১৭ জুন ) ভোর ৫ টার  দিকে টৈইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডার পাড়া এলাকায় বাহাদুরের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে । 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫ টার দিকে বাহাদুরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াবহতা বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও বসতঘরের মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর জানান, ভোরে বাহাদুরের বাড়িতে আগুন লাগে। দিনমজুরি করে সংসার চালায় বাহাদুর। আগুনে তার সবকিছু শেষ করে দিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন   দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করে। তবে এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL