মহেশখালী হাসপাতাল সড়কে মোবাইল কোট পরিচালনা করে দু'ফার্মেসীতে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এসিল্যান্ড।
বুধবার (১৭জুন) বিকেলে মহেশখালী পৌরসভাস্থ সরকারী হাসপাতাল সড়কে ফার্মেসীতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে দু'টি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়। সতর্ক করা হয় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণ নিষেধ করা হয়। এমন অভিযোগ প্রতীয়মান হলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ পূর্বক ফার্মেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ফার্মেসিতে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত সাধারণত ঔষধ ও কসমেটিকস আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করে ফারজানা ফার্মেসীকে ১০ হাজার ও জনতা ফার্মেসীকে ১৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের ভয়ে অনেকেই দোকান বন্ধ হয়ে পালান। অন্যদিকে হাসপাতালে প্রেসক্রিপশন নিয়ে টানাটানি দালালের দৌরাত্ম্য এড়াতে অভিযান পরিচালনা করা হয়। তবে ওইসব লোকের আবির্ভাব একঘন্টা পূর্বে দেখা গিলেও মোবাইল কোর্টের অবস্থান টের পেয়ে সাময়িক আত্মগোপন হয়।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিক্রয়-সংরক্ষণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তাৎক্ষণিক প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। কিন্তু এমন অভিযান পুরো উপজেলায় পরিচালনা করার অনুরোধ সর্বসাধারণের।