শিরোনামঃ

সরকারী জমিতে স্থায়ী দালান নির্মাণ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

‎সরকারী ১নং খাস খতিয়ানভুক্ত  জমিতে প্রভাব কাটিয়ে স্থায়ী দালান নির্মাণ; স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের
‎মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামিতারপাড়া এলাকায় সরকারী ১নং খাস খতিয়ানভুক্ত খাস পুকুরের লাগোয়া জমিতে জোরপূর্বক স্থায়ী দালান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনঃরায় নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত ব্যক্তি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অভিযুক্ত মো. জমির উদ্দিন (পিতা: আমিন শরীফ)-কে সরকারি খাস জমিতে কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়।

‎তবে অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের নির্দেশনায় কিছুদিন নির্মাণকাজ বন্ধ রাখলেও সম্প্রতি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারো একই স্থানে স্থায়ী দালান নির্মাণের কার্যক্রম শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি নির্দেশ অমান্য করে প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাওয়া ভূমি আইনের প্রতি চরম অবহেলার শামিল।

‎এ বিষয়ে এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সরকারি খাস জমি দখলমুক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎এ বিষয়ে অভিযুক্ত মো. জমির উদ্দিনকে স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে যোগাযোগ করতে বলা হলেও যোগাযোগ না করে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তসিলদার। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার বলেন, সরকারী জায়গায় কোন ধরণের অবকাঠামো তৈরী করা যাবেনা। কেউ যদি করে থাকে খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL