শিরোনামঃ

বৈদ্যের দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হয় রোগীর! চলছে শোকের মাতম

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

বৈদ্যের চৌদ্দবাজি; রেহাই পায়না সরলতা মনা মানুষ বৈদ্যে ঠকবাজী শিকারে আগুণে পুড়ে মৃত্যু হয় মহেশখালীর নুরুন্নবীর। এলাকায় চলছে শোকের মাতম। 

‎মঙ্গলবার (১৬জুন) সকাল ৯ঘটিকার সময় কক্সবাজারে মহেশখালী মাতারবাড়ীর মৃত খলিলুর রহমানের পুত্র অগ্নিদগ্ধ নুরুন্নবী(৫৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এতে পুরো এলাকায় চলছে শোকের মাতম। খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতামাঝির পাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের একমাত্র পুত্র অসুস্থ হয়েছিলো। তাকে সুস্থ্য করতে স্থানীয় বেলাল উদ্দীন বৈদ্য ও তার সহোদর মোহাম্মদ হোছাইন প্রকাশ মাহাদ্দু চিকিৎসা করে আসছেন। কিন্তু বেলাল উদ্দীন তার ঝাড়াপোড়া বা ঝাড়ফুঁক থেকে অব্যাহতি নিলেও মোহাম্মদ হোছাইন প্রকাশ মাহাদ্দু ঝাড়ফুঁক করে আসছেন। গত ১২ জুন বৈদ্যের হাট বসিয়ে আগুণের মশাল জ্বালিয়ে কেরোসিনে ফুঁ দিয়ে রোগী নুরুন্নবীকে অগ্নিদগ্ধ করা। এতে মুহুর্তেই তার পুরো শরীর আগুণে পুড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার পূর্বক উপস্থিত প্রত্যেক্ষদর্শীদের সহযোগীতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়দিন পুড়া শরীর নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসা মৃত্যু বরণ করেন। এদিকে মৃত্যুর খবরে এলাকায় চলছে শোক মাতম। তবে অভিযুক্ত বৈদ্যরা পলাতক বলে স্থানীয় ও প্রতিবেশিদের বরাতে জানা যায়। স্থানীয় সচেতনমহল বৈদ্যের এহেন অপচিকিৎসার সুষ্ঠু তদন্ত পূবর্ক তাদের সর্বোচ্চ শাস্তির দাবী তোলেন এলাকাবাসী। পাশাপাশি বৈদ্যের চৌদ্দবাজি হতে পরিত্রাণ পেতে চাই তারা। ওইসমস্ত বৈদ্য নামের কুলাঙ্গ লোকের বিহীত শাস্তি প্রত্যাশা জানান। ৪০ বছর বয়েসি ফারুক নামক এক ব্যক্তি জানান জিন্দেগিতে আগুণ নিয়ে এমন বৈদ্যালি আর দেখি নাই। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পের কর্মরত ইনচার্জ সত্যতা প্রকাশ করেন। অপরাধীদের দ্রুত আটক করতে স্থানীয়দের সহযোগীতা প্রত্যাশা করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL