শিরোনামঃ

দুর্গম পাহাড়ে শিক্ষার্থী-স্থানীয়দের পানি সংকট দূর করলো সেনাবাহিনী

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সোলার প্যানেলচালিত পানির প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতেন। সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেলচালিত এ পানির প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL