শিরোনামঃ

রামগড়ে মাদক বিরোধী অভিযানে আটক-৯

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) মধ্যরাতে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকা থেকে ৬ জন ও গর্জনতলী থেকে ৩ জনকে গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮), ছোটন বিশ্বাস (৩৫), মো.  আলা উদ্দিন (২৯), মো. আবুল কাশেম (২৪) ও মিঠুন নন্দি (২৫)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মাদক সেবন ও মাতলামির দায়ে অভিযুক্তদের আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL