শিরোনামঃ

দৈনিক দেশের কথা'য় সাংবাদ প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও বায়েজীদ বিন আখন্দ

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দেলোয়ার হোসেন রশিদী
ছবি: দেলোয়ার হোসেন রশিদী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শন করলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. বায়োজীদ-বিন-আখন্দ।আজ
(১৩জুন)শনিবার দুপুরে ইউএনও উক্ত হাসপাতাল ও ট্রমা সেন্টার পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের বিভিন্ন কক্ষে যান, রোগীদের সাথে কথা বলেন। রোগীদের কাছে কোন ধরণের টাকা চাওয়া হয় কিনা জানতে চাইলে রোগীরা স্বতঃস্পুর্ত ভাবে, সুন্দর পরিবেশে স্বাস্থ্য সুব্যবস্থা্য় কোন টাকা ছাড়াই সেবা পান বলে ইউএনও কে অবগত করেন।

ইউএনও মোঃ বায়োজীদ-বিন-আখন্দ ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন, সুন্দর পরিবেশ ও স্বাস্থ্য সেবা সুনিশ্চিত দেখেই সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেনকে ধন্যবাদ জানান।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ইউএনও।

পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. নুসরাত জাহান, মেডিসিন বিশেষজ্ঞ ডা.সুমন চৌধুরী, ডা.কানিজ নাছিমা আকতার, ডা. রোজী সিদ্দিকি, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান ভুঁইয়া, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, টংকাবতী বনবিট কর্মকর্তা ইমন বিল্লাহ,
উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীরসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফরা ও নার্স এবং সকল কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL