শিরোনামঃ

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত  ৪৫ বছর বয়সের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
 

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের। 

ফায়ার স্টেশনের সাব অফিসার  অলক চাকমা বলেন, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি, গায়ে নীল রঙের গেঞ্জি রয়েছে। ট্রেনে কাটা পড়ে লোকটির দেহ কোমর থেকে বিছিন্ন হয়ে গেছে। নিহতের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।  রেলওয়ে থানা পুলিশকে ঘটনা জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
 
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হয়ে আসার পথে এক ব্যক্তি কাটা পড়ে নিহত হয়েছেন। ট্রেনটি ৪টা ৩৮ মিনিটের সময় গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL