মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার(৭ জুন) উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।
তিনি জানান,মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়, এবং বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রয়ের অপরাধে শাহ মাজিদিয়া বেকারি ও ফাতেমা সুইটস-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকল ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অনুরোধ জানানো হচ্ছে।