শিরোনামঃ

মাছ ধরতে গিয়ে খালে নিখোঁজ যুবক

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা করছে ফায়ার সার্ভিস। আবুল কালাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
 
আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম। আজ বৃহস্পতিবার সকালেও ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL