শিরোনামঃ

বোয়ালখালীতে মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান,নিষিদ্ধ ছাত্রলীগের ২ গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে পৌরসভার ৯নং ওয়ার্ডে মেহেদী অনুষ্ঠানের মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেপ্তারের পর জুলাই আন্দোলনে হামলার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বোয়ালখালী হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং সদস্য মো. রায়হান (২৩)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে , গত ৫ জুন পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেণ্ডল বাড়িতে কনের মেহেদী রজনীতে জয় বাংলা স্লোগান দেন হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ ও সদস্য মো. রায়হান। তার একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয় ফেসবুকে। এরই সূত্র ধরে কনের বিয়ের অনুষ্ঠানের দিন কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL