বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে ১২৫ কেজি এসিড ও ফ্রিজসহ বিপুল পণ্য জব্দ করে ১১ বিজিবি জোয়ানরা । এর আগের দিন ১টি মোটরবাইকও জব্দ করেন তারা।
শুক্রবার ( ১৩ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত ১১ বিজিবি লেবুছড়ি, সদর, ফুলতলী ও ভাল্লুকখাইয়া বিওপি জোয়ানরা অভিযানে নামেন চোরাচালান ঠাকাতে।
এ সময় তারা ১২৫ কেজি সাইট্রিক এসিড একটি ফ্রিজ,লুঙ্গি ৪৬০ টি, সিমেন্ট ২ বস্তা, ও টেলিফোন ১টিসহ বিপুল পণ্য জব্দ করেন। পাহাড়ি পথ বেয়ে এসব পাচার হয় বলে মালামাল জব্দকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ কারণে মালিক বা লেবারদের আটক করতে সক্ষম হয় নি আভিযানিক দল গুলো।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: ফয়েজুল কবির বলেন,১১
বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে।
যে কোন ধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর।সুতারাং সীমান্তে মাদক সহ যে কোন চোরাচালান পারাপার এখন আর না।